মালদা থেকে ফেরার পথে বর্ধমান স্টেশনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ- গত তিন তারিখ হাওড়া থেকে সরাইঘাট এক্সপ্রেস মালদা যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তখন বর্ধমান স্টেশনে ট্রেন এসে পৌঁছালে তিনি কথা বলেন কর্মীদের সাথে। এইরকমই আজ মালদা থেকে ফেরার পথে আবারো বর্ধমান স্টেশনে কর্মীদের সাথে দেখা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ তার সঙ্গে দেখা করেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ ও বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস সহ তৃণমূল কংগ্রেসের কর্মীরা। মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা জানানোর পর রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ বলেন, মুখ্যমন্ত্রী কলকাতায় ফিরছেন তার ট্রেন বর্ধমান পেছনে কয়েক মিনিটের জন্য দাঁড়ায় আমি,যুব সভাপতি রাসবিহারী হালদার ও বিধায়ক খোকন দাস অভ্যর্থনা জানালাম। মুখ্যমন্ত্রী সঙ্গে কথা হয়েছে বর্ধমানের উন্নয়ন নিয়েই। মমতা বন্দ্যোপাধ্যায় একটা আবেগ কর্মীরা তার সঙ্গে দেখা করতে পারলেই তো আরো বেশি পরিমাণে উৎসাহ পায়। একদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় এদের কথাতেই সাধারণ কর্মীরা উজ্জীবিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *