প্রকাশ কালি ঘোষাল, হাওড়া : দ্রুত গতিতে ছুটে আসা মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ হারালেন এক সাইকেল আরোহী। ঘটনাটি ঘটে সাঁকরাইল থানার অন্তর্গত সারেঙ্গা এলাকায়। জয়দেব ডে নামে ৬০ বছরে এক বয়স্ক ব্যাক্তি তার নিজের দোকানের জন্য মাল আনতে যাচ্ছিলেন পাইকির দোকান থেকে সারেঙ্গা গ্যাস গোডাউনের কাছে সাইকেল নিয়ে আসার সময় দ্রুত গতিতে তিনজন আরোহীসহ মোটরসাইকেল এসে ধাক্কা মারে। সঙ্গে সঙ্গে মোটরসাইকেল আরোহী এবং সাইকেল আরোহী ছিটকে পড়ে সাইকেল আরোহী জয় দেব দে রাস্তায় পড়ে থাকে সঙ্গে সঙ্গে স্থানীয় বাসিন্দারা তাকে হসপিটালে নিয়ে গেলে কিছুক্ষণ পর চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। অপরদিকে মোটরসাইকেল আরোহী তিনজন অল্প বয়স্ক ছেলেদের মধ্যে একজন প্রাথমিক চিকিৎসার পর বাড়ি যায়। বাকি দুজন গুরুতর আহত অবস্থায় অন্য হসপিটালে স্থানান্তরিত করে সাঁকরাইল হাজী এস্ টি মল্লিক গ্রামীণ হসপিটালের ডাক্তার। মৃত জয়দেবের বাড়ির লোকেরা দ্রুত গতিতে ছুটে আসা মোটরসাইকেল আরোহীদের শাস্তি দাবি জানায়। পরিবারদের কাছে আবেদন করেন যাতে বাচ্চাদের হাতে মোটরসাইকেল না দেয়া হয়। বেপরোয়া মোটরসাইকেল চালানোর থেকে বিরত থাকার জন্য আবেদন জানান মৃত পরিবারের আত্মীয়। মানিকপুর তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনা স্থলে হাজির হয় এবং মৃত জয়দেবের দেহটিকে ময়না তদন্তের জন্য পাঠানো ব্যবস্থা করেন। পুলিশ প্রশাসন খতিয়ে দেখছেন কিভাবে দুর্ঘটনাটি ঘটলো।
দ্রুত গতিতে ছুটে আসা মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ হারালেন এক সাইকেল আরোহী।












Leave a Reply