প্রচেষ্টা গ্রুপের অন্যতম কর্মকর্তা তথা বিশিষ্ট সমাজ সেবিকা মৌমিতা বিশ্বাস মিশ্র এর উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হলো।

পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ- অল্প কিছু রক্তদান
ব্যর্থ যাবে না এ মহৎ দান।
বিফলে যাবে না,হবে না নষ্ট
বাঁচবে একটি জীবন আস্ত।

পৃথিবীতে সকল ধর্মেই মুমূর্ষুকে দানের কথা বলা হয়েছে। কিন্তু সেই দান যদি হয় রক্ত, তবে তার মহত্ব ছাড়িয়ে যায় অন্য সব কিছুকে। বিশেষ করে এই গ্রীষ্মকালীন সময়ে বিভিন্ন হসপিটালে দেখতে পাওয়া যায় রক্ত সংকট। এই রক্ত সংকট মেটাতে এগিয়ে এসেছে বিভিন্ন রকম স্বেচ্ছাসেবী সংগঠন ও ক্লাব। আবার ব্যক্তিগত উদ্যোগেও করা হচ্ছে রক্তদান শিবির। সেইরকমই রবিবার প্রচেষ্টা গ্রুপের অন্যতম কর্মকর্তা তথা বিশিষ্ট সমাজ সেবিকা মৌমিতা বিশ্বাস মিশ্র এর উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হলো বর্ধমান শহরের উল্লাসে একটি অনুষ্ঠান বাড়িতে। আজ এই স্বেচ্ছায় রক্তদান শিবিরে প্রায় ২০০ জন রক্তদাতা তাদের রক্তদান করেন। সংগৃহীত রক্ত বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতাল, ক্যামেরি ব্লাড ব্যাংক এবং শিব শংকর সেবা সমিতির হাতে তুলে দেয়া হয়। ক্যামেরার মুখোমুখি হয়ে বিশিষ্ট সমাজসেবিকা মৌমিতা বিশ্বাস মিশ্র বলেন, আপনারা জানেন রক্তদান জীবন দান এবং একটি মহৎ দান। আমাদের সমাজের জন্য রক্তদানের একটা আলাদা গুরুত্ব রয়েছে। আপনারা যদি একবার এমার্জেন্সিতে বা কোন ব্লাড ব্যাংকে একটুখানি দাঁড়িয়ে থাকেন তাহলে দেখতে পাবেন এক ইউনিট রক্তের জন্য মানুষ কেমন ছোড়াছুটি করেন। তাই মানুষের কথা চিন্তা ভাবনা করেই আমাদের এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *