বর্ধমান জেলা তথ্য সংস্কৃতি দপ্তর এবং বর্ধমান রবীন্দ্র পরিষদের যৌথ উদ্যোগে বর্ধমান শহরে রবীন্দ্র ভবনের অনুষ্ঠিত হচ্ছে কবি প্রণাম।

পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ- চেতনায় আজও আছো জেগে!
ধরা দিয়েছো আমার
দুরন্ত মনে,
ভুবন ভরা গানে গানে
মেতে উঠি
জীবনের ছন্দ খুঁজে পাই
প্ৰতি পলে
তুমি আমার ভোরের ফোঁটা রবি,

আজ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩ তম জন্ম দিবস। গোটা দেশজুড়ে সাড়ম্বরে পালিত হচ্ছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম দিবস। পাশাপাশি পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাকে সকাল বেলা থেকেই প্রভাত ফেরি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শ্রদ্ধাঞ্জলি জানানো হচ্ছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে। সেই মর্মেই পূর্ব বর্ধমান জেলা তথ্য সংস্কৃতি দপ্তর এবং বর্ধমান রবীন্দ্র পরিষদের যৌথ উদ্যোগে বর্ধমান শহরে রবীন্দ্র ভবনের অনুষ্ঠিত হচ্ছে কবি প্রণাম। প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে শুরু হয় আজকের এই অনুষ্ঠান। আজ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলার জেলাশাসক প্রিয়াংকা সিংলা, বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস, বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশ চন্দ্র সরকার, জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিক রাম শঙ্কর মন্ডল সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *