কাঠের পোল ভেঙ্গে শিলাবতী নদীর জলে পরলো মাল বোঝাই পিক আপ ভ্যান, চাঞ্চল্য গড়বেতার দেওয়ানে।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-  আবারো দুর্ঘটনার কবলে মালবোঝাই পিকআপ ভ্যান,কাঠেরপোল ভেঙে পড়ল নদীর জলে, ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ানো পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা এক নম্বর ব্লকের দু’নম্বর সন্ধিপুর অঞ্চলের দেওয়ান এলাকায়,স্থানীয় সূত্রে জানা যায় দেওয়ান এলাকায় শিলাবতী নদীর উপর সাধারণ মানুষের পারাপারের জন্য তৈরি করা হয়েছিল কাঠেরপোল, সোমবার সকালে সেই কাঠের পোল দিয়ে মাল বোঝাই পিকআপ ভ্যান যাওয়ার সময় হঠাৎই কাঠের পোল ভেঙে পড়ল নদীর জলে,তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *