ঝুলন্ত মৃতদেহ উদ্ধার বর্ধমান শহরের ৩১ নম্বর ওয়ার্ডে।

পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ- বাড়ির ভেতর থেকে পচা গলা ঝুলন্ত মৃতদেহ উদ্ধার ঘটনায় চাঞ্চল্য এলাকা জুরে।
শহর বর্ধমানের ৩১ নম্বর ওয়ার্ড তৃণমূল পার্টি অফিসের পাশের একটি বাড়ি থেকে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়।
এলাকাবাসী সূত্রে জানা যায় গত দুদিন ধরে পচা দুর্গন্ধ আসছিল, আজ দুর্গন্ধের মাত্রা অতিরিক্ত ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে। প্রতিবেশীরা গিয়ে দেখে ঘরের মধ্যে ঝুলন্ত পচা গলা মৃতদেহ । খবর দেওয়া হয় পুলিশে।
এলাকাবাসি সূত্র আরো জানা গেছে মৃত এই ব্যক্তির বয়স আনুমানিক ৫০ বছর, তিনি কলকাতায় একটি ফাস্ট ফুড দোকানে কাজ করতেন, বর্ধমানে ভাড়া বাড়িতে থাকতেন। সেই বাড়ির ভিতর থেকেই আজ দেহ উদ্ধার হয় আজ ।
এটা কি আত্মহত্যা নাকি খুন সেই রহস্যও ঘনীভূত হচ্ছে এলাকাবাসীদের মধ্যে। যদিও এলাকার এক বাসিন্দা জানিয়েছেন তিনি বেশ কিছুদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন।
সমগ্র ঘটনা তদন্ত করছে পুলিশ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *