পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ- রাজ্য সরকারের বিপর্যয় মোকাবেলা দপ্তরের উদ্যোগে পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকে বজ্রঘাতে মৃত দুজন ব্যক্তির পরিবারকে ও সর্পঘাতে মৃত তিনজন ব্যক্তির পরিবারের হাতে আর্থিক অনুদানের চেক তুলে দেওয়া হয় মঙ্গলবার খণ্ডঘোষ পঞ্চায়েত সমিতির সভা কক্ষ থেকে। আর্থিক অনুদানের চেক প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খণ্ডঘোষ বিধানসভার বিধায়ক নবীনচন্দ্র বাগ, খণ্ডঘোষ পঞ্চায়েত সমিতির সভাপতি অসিতকুমার বাগদি ও সহ-সভাপতি শ্যামল কুমার দত্ত, জেলা পরিষদের দুই সদস্য অপার্থিব ইসলাম ও বিশ্বনাথ রায় সহ খন্ডঘোষ ব্লক যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক। নবীনচন্দ্র বাগ জানান, চেক প্রদান অনুষ্ঠান থেকে খন্ডঘোষ ব্লকে বজ্রাঘাতে মৃত দুজন ব্যক্তির পরিবারের সদস্যদের হাতে দুই লক্ষ করে চার লক্ষ টাকার আর্থিক অনুদান তুলে দেওয়া হয়। পাশাপাশি খণ্ডঘোষ ব্লকে সর্পঘাতে মৃত তিনজন ব্যক্তির সদস্যদের হাতে এক লক্ষ টাকা করে তিন লক্ষ টাকার আর্থিক অনুদান তুলে দেওয়া হয় মাত্র ১৬ দিনের মাথায়,রাজ্য সরকারের বিপর্যয় মোকাবিলা দপ্তরের সহযোগিতায়।
রাজ্য সরকারের বিপর্যয় মোকাবেলা দপ্তরের উদ্যোগে আর্থিক অনুদান।












Leave a Reply