প্রকাশ কালি ঘোষাল, হাওড়া : ঘটনাটি ঘটে 16 নম্বর জাতীয় সড়কের আলমপুর বাসস্ট্যান্ডের কাছে। স্থানীয় সুত্রের খবর এই এলাকায় কাজ করতো এই ভবঘুরে তবে সম্ভবত রাতে থাকতো ফুটপাতে কিভাবে মৃত‍্যু হল জানা নেই। স্থানীয়দের আরও বক্তব‍্য পাশেই পাঞ্জাবী ধাবাতে হয়তো কাজ করতো । মানুষটি মারা গেল কিন্তু ধাবা কতৃপক্ষের কোনো দ্বায় চোখে পড়লো না. সকাল থেকেই এই অবস্থায় পড়ে আছে কারোর কোনো হেলদোল নেই। অবশেষে মানবিক মুখ দেখল প্রশাসনের এলাকার বাসিন্দারা । সাঁকরাইল থানার তৎপরতায় উদ্ধার হয় মৃত ভবঘুরের দেহ । কিভাবে মৃত্যু হল কোথায় তার ঠিকানা তা খতিয়ে দেখছে সাঁকরাইল থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *