মাধ্যমিকে রাজ্যে দ্বিতীয় বর্ধমান মিউনিসিপাল হাইস্কুলের শুভম পাল ।

পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ- প্রকাশিত হয়েছে মাধ্যমিক পরীক্ষার ফলাফল। এদিন সাংবাদিক বৈঠক করেন পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। সাংবাদিক বৈঠক করে পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় বলেন, এ বছর মহিলা পরীক্ষার্থীর সংখ্যা বেশি। মোট পরীক্ষার্থী ৬ লাখ ৮৩ হাজার ৩২১ জন। ফল প্রকাশের পর মাধ্যমিকের রাজ্য এবার দ্বিতীয় হয়েছে বর্ধমান শহরের মিউনিসিপাল হাইস্কুলের শুভম পাল। তার প্রাপ্ত নাম্বার ৬৯১। শতাংশ বিচার সে পেয়েছে ৯৮.৭১। ক্যামেরার মুখোমুখি হয়ে শুভম পাল জানায়, এই সাফল্যে আমি খুব খুশি। আগামী দিনের মানুষ সেবার জন্য আমি ডাক্তার হতে চাই। পরিবারের পক্ষ থেকে প্রচুর সাপোর্ট পেয়েছে। বিশেষ করে আমার মা আর বাবা আমাকে প্রচুর সাপোর্ট করেছেন। পাশাপাশি স্কুলের শিক্ষকরাও আমাকে সব সময় এগিয়ে যেতে সাহায্য করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *