গড়বেতা এক নম্বর ব্লকের ৪ নম্বর শ্যামনগর অঞ্চলের উপরজবা এলাকায় তৃণমূলের নবজোয়ার কর্মসূচি সফল করার লক্ষ্যে মহা মিছিল করল তৃণমূল নেতা কর্মীরা।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-  শনিবার বিকেলে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা এক নম্বর ব্লকের ৪ নম্বর শ্যামনগর অঞ্চলের উপরজবা এলাকায় তৃণমূলের নবজোয়ার কর্মসূচি সফল করার লক্ষ্যে মহা মিছিল করল তৃণমূল নেতা কর্মীরা, এই দিন মিছিলে পাম নিয়েছেন কয়েকশো কর্মী সমর্থক, এই দিন উপস্থিত ছিলেন জেলা বঙ্গ জননীর সভানেত্রী মিঠু পতিহার, গ্রাম পঞ্চায়েতের প্রধান দেবদুলাল মন্ডল, ব্লক নেতৃত্ব দুলাল ভট্টাচার্য, জহর আলি শা, সুরেশ পাত্র, নিতাই মন্ডল সহ অন্যান্য তৃণমূল নেতাকর্মীরা, মূলত আগামী ২৫ শে মে তারিখের পরিবর্তে ২৮ শে মে গড়বেতা শহরে অনুষ্ঠিত হতে চলেছে তৃণমূলের নবজোয়ার কর্মসূচি, পাশাপাশি জনসংযোগ করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেই কর্মসূচি সফল করার লক্ষ্যে এই মহা মিছিলের আয়োজন, পাশাপাশি এই মহামিছিল থেকে ২০০০ টাকার নোট বাতিলের প্রতিবাদে স্লোগান তুলে তৃণমূল নেতাকর্মীরা। এদিন গোটা এলাকা মিছিল পরিক্রমা করে অবশেষে পথসভার মাধ্যমে শেষ হয় এই কর্মসূচি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *