চন্দ্রকোনারোডে ৬০ নম্বর জাতীয় সড়কে অবরোধ করে বনধ কর্মসূচি পালন করছে আদিবাসী সংগঠন।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- আদিবাসী সম্প্রদায়ের স্বশাসন সহ একাধিক দাবিতে সোমবার ১২ ঘন্টা রাজ্যজুড়ে অবরোধের ডাক দিয়েছে আদিবাসী সম্প্রদায় সামাজিক সংগঠন আদিবাসী সঙ্গেল অভিযান,এইদিন জাতীয় সড়কের উপরে সোমবার সকাল থেকে তারা এই অবরোধ কর্মসূচি পালন করছে, পশ্চিম মেদিনীপুর সহ জঙ্গলমহল জুড়ে রাস্তা অবরোধ করে সেই কর্মসূচি পালন করছে আদিবাসী সংগঠন সিঙ্গেল অভিযান, সেই মতো চন্দ্রকোনারোডে ৬০ নম্বর জাতীয় সড়কে অবরোধ করে সেই কর্মসূচি পালন করছে আদিবাসী সংগঠন, তাদের দাবি পুরুলিয়া জেলায় আদিবাসী সংগঠনের দ্বারা ১০০ টি পরিবারকে শোষণের অভিযোগ আদিবাসী সঙ্গেল অভিযানের পক্ষ থেকে এছাড়াও কুড়র্মি সমাজের এসটি তালিকাভুক্ত যে দাবি তা বাতিল করতে হবে এই সমস্ত দাবি-দাওয়া নিয়ে ১২ ঘণ্টা অবরোধ কর্মসূচি পালন করবে তারা এমনটাই জানিয়েছেন, যদিও ভারত জাকাত মাঝি পরগনা মহলের দাবি সিঙ্গেল অভিযানের যে কর্মকর্তা রয়েছে তিনি প্রাক্তন বিজেপির সাংসদ ছিলেন সেই অনুপাতে বিজেপির কথাতে এই কর্মসূচি চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *