উচ্চমাধ্যমিকে রাজ্যে সপ্তম স্থান বর্ধমানের রূপঙ্কর ঘটকের ।

পূর্ব বরিধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ- প্রকাশিত হল এ বছরের উচ্চমাধ্যমিকের ফলাফল । এ বার উচ্চমাধ্যমিকে পাশের হার ৮৮.২৫%৷ মেয়েদের পাশের হার ৮২.২৬% ৷ আর ছেলেদের পাশের হার ৯১.৮৬%৷ পাশের হারের নিরিখে শীর্ষে রয়েছে পূর্ব মেদিনীপুর ৷ আর এই ক্ষেত্রে ১০ নম্বরে রয়েছে কলকাতা ৷ পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে টুইট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷
এইবছর উচ্চমাধ্যমিক পরীক্ষায় সপ্তম স্থানে আছে ১৪জন পরীক্ষার্থী। যাদের মোট প্রাপ্ত নম্বর ৪৯০। চোদ্দ জনের মধ্যে সপ্তম স্থান দখল করেছে পূর্ব বর্ধমানের রূপঙ্কর ঘটক, বর্ধমান মিউনিসিপ্যাল হাইস্কুলের ছাত্র ছিল সে। রূপঙ্করের বাবা বিশ্বজিৎ ঘটক, তিনি বড়সুল হাই স্কুলের হেড মাস্টার, মা তৃস্না ঘটক বর্ধমান হরিসভা গার্লস হাই স্কুলের হেড টিচার। রূপঙ্কর জানায়, সংবাদ মাধ্যমে খবর পেয়ে জানতে পারে রাজ্যে সপ্তম স্থানে ১৪ জনের মধ্যে সেও একজন। পরীক্ষার ফলাফল এ ভীষণ খুশি”। ভবিষ্যত এ ডাক্তার হওয়ার আশা প্রকাশ করে রূপঙ্কর ঘটক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *