পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ- গ্রাম অঞ্চল থেকে শহর অঞ্চল বিভিন্ন জায়গায় মানুষের বাড়িতে পানীয় জল পৌঁছে দেওয়ায় একমাত্র লক্ষ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২০২৪ এর মধ্যে প্রত্যেকটি মানুষের বাড়িতে পানীয় জল পৌঁছে যাই সেটাই লক্ষ্য। সেই লক্ষ্যতেই কাজ করছে রাজ্য সরকার।সেই মর্মেই আজ বর্ধমান উন্নয়ন সংস্থার কনফারেন্স হলে জল জীবন প্রকল্প নিয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে পূর্ব এবং পশ্চিম বর্ধমানের সমস্ত পঞ্চায়েত সমিতি এবং পঞ্চায়েতের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এই বৈঠকে উপস্থিত ছিলেন জনস্বাস্থ্য কারী দপ্তরের মন্ত্রী পুলক রায়, পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার, প্রাণিসম্পদ বিকাশ মন্ত্রী স্বপন দেবনাথ, পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধারা,পূর্ব বর্ধমান জেলার জেলাশাসক প্রিয়াংকা সিংলা সহ বিধায়ক এবং প্রশাসনিক আধিকারিক বৃন্দ। মন্ত্রী পুলক রায় বলেন, আজ মূলত এই বৈঠক হলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চান বাংলার প্রতিটি ঘরে ঘরে মানুষের কাছে যেন পানীয় জল পৌঁছায়। ২০২৪ সালের মধ্যে সেই পানীয় জল যেন প্রত্যেকটি ঘরে ঘরে পৌঁছে যায়। সেই বিষয় নিয়ে অফিসাররা এই বিষয়ে কাজ করছেন। পূর্ব ও পশ্চিম বর্ধমানের জনপ্রতিনিদের নিয়ে আমাদের এই বৈঠক আমাদের যে লক্ষ্য সেটা যেন পূরণ হয়। জানেন গ্রীষ্মকালীন এ কিছু জায়গায় খরা দেখা যায় সেখানেও যাতে জলের অভাব না হয় সেই বিষয় নিয়েও জেলা শাসকদের সাথে আলোচনা হয়েছে। পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন, আমাদের জনপ্রতিনিধিদের নিয়ে এই বৈঠক করা হলো। বিভিন্ন সমস্যার সমাধান যাতে জনসংযোগের মাধ্যমে করা যায় মূলত সেই নিয়ে এই বৈঠক। পাশাপাশি গ্রীষ্মকালীন এই সময় বিভিন্ন জায়গায় জলের লেয়ার কমে যাওয়াতে মানুষ পর্যাপ্ত পরিমাণ জল পান না। তাই সাধারণ মানুষের যাতে সমস্যা না হয় এই বিষয় নিয়েই আজকের এই বৈঠকে আলোচনা করা হলো।
জল জীবন মিশন প্রকল্পের বৈঠক অনুষ্ঠিত হলো বর্ধমান উন্নয়ন সংস্থার কনফারেন্স হলে।












Leave a Reply