বিনা অস্ত্রোপচারে পাঁচ বছরের শিশুর শ্বাসনালী থেকে কানের দুল বের করে অসম্ভবকে সম্ভব করে দেখালো মালদা মেডিকেল কলেজের চিকিৎসকেরা।

নিজস্ব সংবাদদাতা, মালদা:-আবারো বরসড়ো সাফল্য মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের।বিনা অস্ত্রোপচারে পাঁচ বছরের শিশুর শ্বাসনালী থেকে কানের দুল বের করে অসম্ভবকে সম্ভব করে দেখালো মালদা মেডিকেল কলেজের চিকিৎসকেরা। রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থায় কতটা উন্নতি হয়েছে তা আবারও প্রমাণ করে দিল মালদা মেডিকেল কলেজের এদিনের এই চিকিৎসা ব্যবস্থা। পাঁচ বছরের শিশুর নতুন জীবন ফিরে পেয়ে খুশি পরিবারের লোকেরা । তাঁরা সাধুবাদ জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক এবং মেডিকেল কলেজ কর্তৃপক্ষকে।
মেডিকেল কলেজ সূত্রে জানা গিয়েছে , অসুস্থ শিশুর নাম সুমাইরা খাতুন । তার বয়স পাঁচ বছর। তার বাড়ি কালিয়াচক থানার মোজামপুর এলাকায়। বাবা রুবেল শেখ সামান্য ব্যবসায়ী। মা নাসরিন বিবি গৃহবধূ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *