পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ- বাম ছাত্র সংগঠন এসএফআই এবং ডি ওয়াই এফ আই এর ডাকে শুক্রবার অর্থাৎ আজ ছিল পূর্ব বর্ধমান জেলা পরিষদ ভবন অভিযান। বর্ধমান স্টেশন থেকে মিছিল করে আসে এসএফআই এবং ডি ওয়াই এফ আই। বর্ধমান শহর স্টেশন থেকে জেলা পরিষদ ভবন পর্যন্ত গোটা নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হয়েছিল। সব রকম পরিস্থিতি মোকাবেলার জন্য তৈরি ছিল পূর্ব বর্ধমান জেলা পুলিশ। প্রথম দুটি পুলিশি ব্যারিকেড ভেঙে জেলা পরিষদের দিকে বাম ছাত্র সংগঠন। অতিরিক্ত পুলিশী তৎপরতায় বর্ধমান শহরের বাদামতলা চৌমাথা মোড়ে পুলিশ তাদেরকে আটকায়। তারপরই সেখানে বসে পথসভা করে এসএফআই এবং ডিওয়াইএফআই। আজ এই জেলা পরিষদ অভিযানে উপস্থিত ছিলেন ভারতের ছাত্র ফেডারেশনের সর্বভারতীয় যুগ্ম সম্পাদক দিপ্সিতা ধর, ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের রাজ্য কমিটির সম্পাদক মীনাক্ষী মুখার্জী সহ এসএফআই এবং ডি ওয়াই এফ আইয়ের নেতৃত্ব। সাংবাদিকদের মুখোমুখি হয়ে ভারতের ছাত্র ফেডারেশনের সর্বভারতীয় যুগ্ম সম্পাদক দিপ্সিতা ধর বলেন, দুর্নীতির যে ঘুঘুর বাসা তা ভাঙতে হবে জেলা পরিষদ থেকে পৌরসভা এবং ১০০ দিনের কাজে যে দুর্নীতি হয়েছে তার বিরুদ্ধে আমাদের ছাত্র এবং যুবর এই অভিযান। আমরা অলরেডি তিনটে ব্যারিকেট ভেঙেছি তারপর আমার সংযত হয়েছি কারণ সাধারণ মানুষ আমাদের সাথে আছেন।
বাম ছাত্র সংগঠনের ডাকে পূর্ব বর্ধমান জেলা পরিষদ অভিযান।












Leave a Reply