দুবরাজপুর, সেখ ওলি মহম্মদঃ- আগামী ৮ জুলাই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন। কিন্তু নির্বাচন হওয়ার আগেই বীরভূম জেলার দুবরাজপুরের লোবা গ্রাম পঞ্চায়েত দখল করল তৃণমূল কংগ্রেস। ১৮ টি আসন বিশিষ্ট এই গ্রাম পঞ্চায়েতে ১০ টি আসন পেয়ে লোবা গ্রাম পঞ্চায়েত দখল করল তৃণমূল কংগ্রেস। আর এরই পরিপেক্ষিতে কর্মীরা আনন্দে মেতে উঠেন। এমনই চিত্র ধরা পড়ল দুবরাজপুর ব্লকে। লোবা অঞ্চল তৃণমূল কংগ্রেসের কর্মীরা এদিন একটি মিছিল করে আবির খেলায় মেতে ওঠেন। প্রত্যেক প্রার্থী ও কর্মীদের দলের পক্ষ থেকে মিষ্টি মুখ করানো হয়। এই মিছিলে উপস্থিত ছিলেন দুবরাজপুর ব্লক তৃণমূল কংগ্রেসের কোর কমিটির যুগ্ম আহ্বায়ক রফিউল খান, তৃণমূলের লোবা অঞ্চল সভাপতি পিনাকী চক্রবর্তী সহ তৃণমূলের কর্মী সমর্থকরা।
বিনা প্রতিদ্বন্দিতায় লোবা পঞ্চায়েত দখল তৃণমূলের।












Leave a Reply