মুদির দোকানের দেওয়ালের জানালা ভেঙে বেশ কয়েক হাজার টাকা সহ আসবাবপত্র চুরির ঘটনায় চাঞ্চল্য।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- মুদির দোকানের দেওয়ালের জানালা ভেঙে বেশ কয়েক হাজার টাকা সহ আসবাবপত্র চুরির ঘটনায় চাঞ্চল্য। ঘটনাটি শান্তিপুর বড়বাজারে। জানা যায় ওই দোকানদার সকালে দোকান খুলতে এসে দেখে দেওয়ালে লাগানো জানালা ভাঙ্গা, দরজা খুলে দোকানের ভেতরে ঢুকে দেখে ক্যাশ বাক্সতে রাখা বেশ কয়েক হাজার টাকা উধাও। এছাড়াও অন্যান্য আসবাবপত্র চুরি হয়ে যায়। দোকানদারের দাবি, প্রতিদিনই প্রহরীদাররা বাজার পাহারা দেয়, কিন্তু তাদের নজর এড়িয়ে কিভাবে এই ধরনের চুরির ঘটনা ঘটলো তাতেই হতবাক তিনিম তবে এই চুরির ঘটনায় শান্তিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে বলে জানান দোকানদার। অন্যদিকে যত দিন যাচ্ছে ততই শান্তিপুরে চুরির প্রবণতা বাড়ছে, প্রশাসন দিনরাত এক করে কূলকিনারা খুঁজে বের করার চেষ্টা করলেও তা অনেকটাই ব্যর্থ। যদিও প্রতিদিন রাতেই গোটা শান্তিপুর জুড়ে চলে পুলিশি করা নজরদারি, আর নজর দাড়ির ফাঁকেই ঘটে যাচ্ছে একাধিক চুরির ঘটনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *