পঞ্চায়েত নির্বাচনের মুখে ফের অশান্ত হয়ে উঠল ময়নার বাকচা গ্রাম,বোমাবাজির অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পঞ্চায়েত নির্বাচনের মুখে ফের অশান্ত হয়ে উঠল পূর্ব মেদিনীপুর জেলার ময়নার বাকচা গ্রাম। গতকাল রাতে তৃণমূলের দুষ্কৃতীরা আচমকাই বাকচা অঞ্চলের ইজমালিচক গ্রামে মুড়ি মুড়কির মতো বোমাবাজি করে বলে অভিযোগ। এমন কি বিজেপি সমর্থকদের বেশ কিছু দোকান পাট সহ ভাঙচুরের পাশাপাশি ঘর বাড়ি লক্ষ্য করে বোমাবাজি করে। এমন ঘটনার জেরে ক্ষিপ্ত হয়ে ওঠে গ্রামবাসীরা, গতকাল রাতেই তারা পথ অবরোধ করে বিক্ষোভ দেখায়। এই বোমা মাঝির ঘটনায় আহত হয়েছেন এক মহিলা সহ একজন,বর্তমানে তাদেরকে স্থানীয় চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয় বলে দলীয় সূত্রে জানা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *