প্রচারে ঝড় তুললেন হিরন্ময় সরকার ওরফে বাপ্পা।

উঃ দিনাজপুর, রাধারানী হালদারঃ-প্রচারে ঝড় তুললেন হিরন্ময় সরকার ওরফে বাপ্পা। উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জ এর ৯ নম্বর বরুনা গ্রাম পঞ্চায়েতের মাঝিয়ার গ্রাম থেকে ২৪ নাম্বার পঞ্চায়েত সমিতির প্রার্থী হিরনময় সরকার ওরফে বাপ্পা তৃণমূল কংগ্রেসের প্রার্থী।গত পঞ্চায়েত ভোটে এই সিট থেকে দাঁড়িয়ে ছিলেন তার স্ত্রীর দীপা সরকার এই টিকিট থেকে জয়ী হয়েছিলেন ।
এলাকার মহিলা,পুরুষ, যুবকরা হিরন্ময় সরকার এর সঙ্গে প্রখর রুদ্রকে উপেক্ষা করে পচার করলেন বাড়ি বাড়ি গিয়ে।
মহিলারা তৃণমূল কংগ্রেসের লোগো স্টিকার লাগানো ছাতা ও যুবকরা গেঞ্জি ও টুপি পড়ে প্রচারে ঝড় তুললেন।প্রচারের মধ্যে সাংবাদিকের মুখোমুখি হয়ে প্রার্থী হিরন্ময়ী সরকার (বাপ্পা সরকার) জানান বিগত দিনে বিজেপির গ্রাম পঞ্চায়েতের মেম্বার ছিলেন এই জায়গায় কিন্ত কোন কাজ হয় নি বলে সেভাবে ।যা কাজ হয়েছে পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে রাস্তাঘাট, স্কুলের ঘর, রাস্ত লাইট প্রচুর কাজ হয়েছে, কিছু কাজ অসম্পূর্ণ আছে জয়ী হওয়ার পর তিনি পূরণ করবেন এমনই প্রতিশ্রুতি দিলেন এলাকার মানুষকে ।কেন্দ্রীয় সরকারের সবকা সাথ সবকা বিকাশ সব ভাওতাবাজি জিনিসপত্রের প্রচুর দাম বেরেছে সাধারণ মানুষ নাজহাল হয়ে পড়ছে,প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামে মানুষ কেউ বাড়ি পায়নি এই নিয়ে ক্ষোপ প্রকাশ করেন সাধারণ মানুষ তারা লক্ষ্মী ভান্ডার বয়স্ক ভাতা, বৃদ্ধ ভাতা, থেকে খুশি হলেও বাড়ি চাই তাই প্রখর রুদ্রকে উপেক্ষা করে এলাকার মানুষ হিরন্ময়ী সরকারের সঙ্গে প্রচারে নামলেন তারা জানায় বাড়ি চাই এবার সেই কারণে তৃণমূল কংগ্রেসের সঙ্গে পায়ে পা মিলিয়ে প্রচারে নামছে এলাকায় মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *