পঞ্চায়েত নির্বাচনের ভোট প্রচারে বিশিষ্ট সংগীত শিল্পী ও তৃণমূল বিধায়িকা অদিতি মুন্সি।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:-  পঞ্চায়েত নির্বাচনের নির্ঘণ্ট বাজতেই এবার নদীয়ার শান্তিপুরে ভোট প্রচারে এলেন তৃণমূল বিধায়িকা ও বিশিষ্ট সংগীত শিল্পী অদিতি মুন্সি। এদিন নদীয়ার শান্তিপুরের বেলঘড়িয়া ওয়ান এবং বেলঘড়িয়া টু পঞ্চায়েত এলাকায় কয়েক হাজার তৃণমূল কর্মী সমর্থকদের সাথে নিয়ে ভোট প্রচার করলেন রাজারহাট গোপালপুর বিধানসভার বিধায়িকা অদিতি মুন্সির ও শান্তিপুরের তৃণমূল বিধায়ক ব্রজ কিশোর গোস্বামী। যদিও ভোট প্রচারের মধ্যে দিয়ে বেলঘড়িয়া এক নম্বর পঞ্চায়েতে একটি পথসভায় যোগদান করে বিধায়িকা, অদিতি মুন্সি। সাংবাদিকরা তাকে প্রশ্ন করলে তিনি বলেন, মানুষের যা উচ্ছ্বাস নজরে পড়ছে তাতে করে এই পঞ্চায়েতে তৃণমূল বিপুল ভোটে জয়যুক্ত হবে। তবে বিরোধীদের খোঁচা মেরে বিধায়ক ব্রজ কিশোর গোস্বামী বলেন, এবার পঞ্চায়েত নির্বাচনে বিরোধীরা ধোপেই টিকবে না, কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের জোয়ারে ধুয়ে সাফ হয়ে যাবে বিরোধীরা, আর প্রত্যেকটি পঞ্চায়েতে বিপুল ভোটে জয়যুক্ত হবে তৃণমূল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *