লরি মোটরবাইকের সংঘর্ষে মৃত্যু হলো এক গৃহবধূর।

নিজস্ব সংবাদদাতা, মালদা:—-লরি মোটরবাইকের সংঘর্ষে মৃত্যু হলো এক গৃহবধূর। শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে। রতুয়া দুই ব্লকের সম্বলপুর এলাকায়। মৃত গৃহবধুর নাম রেনুকা বিবি বাড়ির সম্বলপুরের রামচন্দ্রপুর এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে মোজাম্মেল হক তার স্ত্রীর এবং এক শিশুকে নিয়ে মোটরবাইকে শ্বশুরবাড়ি যাচ্ছিলেন। পথে ডাঙ্গা মোড় এলাকায় তাদেরকে একটি লরি ওভারটেক করতে গিয়ে পিছন থেকে ধাক্কা মারে। মোটরবাইক থেকে ছিটকে গাড়ির তলায় পড়ে যান রেনুকা বিবি। ঘটনাস্থলে তার মৃত্যু হয়। যদিও স্বামী মোজাম্মেল হক এবং তাদের শিশুটি প্রাণে বেঁচে যান। ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চলের সৃষ্টি হয়। ঘটনার খবর জানতে পেরে তড়িঘড়ি সেখানে পৌছান পুখুরিয়া থানা পুলিশ। মৃতদের উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। ঘটনাকে ঘিরে এলাকায় নেমে এসেছে শকের ছায়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *