পঞ্চায়েত নির্বাচনে মানুষের মনে আতঙ্ক কাটাতে পুলিশের রুটমার্চ।

দুবরাজপুর, সেখ ওলি মহম্মদঃ- পঞ্চায়েত নির্বাচনের মনোনয়নের দিনক্ষণ শেষ হয়ে গিয়েছে। এবার বিভিন্ন পঞ্চায়েত এলাকায় প্রার্থীরা প্রচারও শুরু করে দিয়েছেন। তাই পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে কোনোরকম আতঙ্কের পরিবেশ যাতে না তৈরি হয় তার জন্য ভোটের আগেই বীরভূম জেলার সদাইপুর থানার পুলিশের রুট মার্চ শুরু হয়ে গেল। ভোটের আগে এলাকাবাসী যেন আতঙ্কিত বা ভীত সন্ত্রস্ত হচ্ছেন কিনা সেই বিষয়ে নজরদারি চালাতেই এই রুট মার্চ। সদাইপুর থানার পারুলিয়া পঞ্চায়েতের অধীনে থাকা হাজরাপুর, জামথলিয়া, শঙ্করপুর, রাওতাড়া, বরুল, পারুলিয়া, খোসবাসপুর সহ বেশ কয়েকটি গ্রামে পুলিশের পক্ষ থেকে রুটমার্চ করা হয়। এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে পুলিশের এই ভূমিকা। যদিও দুবরাজপুর ব্লকের সদাইপুর থানা পারুলিয়া পঞ্চায়েত এলাকায় এখনও পর্যন্ত পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে কোনও অশান্তির খবর পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *