নির্বাচনী প্রচারে গিয়ে বিক্ষোভের মুখে তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষ,শোরগোল ময়নায়।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- এবার তৃণমূল কংগ্রেসের নির্বাচনী প্রচারে গিয়ে বিক্ষোভের মুখে তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষ, ঘটনাটি ঘিরি রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে পূর্ব মেদিনীপুর জেলার ময়নায়, জানা গিয়েছে শনিবার ময়নার আসনান বাজারে এলাকায় নির্বাচনী প্রচার ও জনসংযোগ যোগ কর্মসূচি করার সময় তৃণমূল কংগ্রেসের মুখোপাধ্যায়কে ঘিরে বিক্ষোভ দেখায় স্থানীয় তৃণমূল কর্মী সমর্থক, প্রার্থী নিয়ে যে অসন্তোষ তা বক্তব্যেই ফুটে উঠে এই দিন, যদিও উল্টো সুর শোনা গেল কুনাল ঘোষের গলায় তার বক্তব্য দলের একাংশকে ডাকা হয়নি এই সভায়, তাই ক্ষোভ প্রকাশ করেছেন তারা, এই নিয়ে অবশ্য শীর্ষ নেতৃত্বের সঙ্গে কথা হয়েছে খুব তাড়াতাড়ি সেই সমস্যা মিটিয়ে নেওয়া হবে, তবে পঞ্চায়েত ভোটের প্রাক্কালে এই ঘটনাকে কার্যত হাতিয়ার বানিয়েছে বিরোধী রাজনৈতিক দলগুলি, ইতিমধ্যেই তৃণমূলের বিরুদ্ধে নানান কটাক্ষ করতে শুরু করেছে বিরোধী রাজনৈতিক দলের নেতৃত্বরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *