নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- বেজে গেছে পঞ্চায়েত নির্বাচনে নির্ঘণ্ট। আর শুরু হয়েছে দলবদলের পালা। এবার তৃণমূল দল ছেড়ে বিজেপিতে যোগদান করলো পঞ্চাশেরও বেশি কর্মী সমর্থক। এদিন শান্তিপুর ব্লকের অন্তর্গত হরিপুর অঞ্চল থেকে একাধিক তৃণমূল কর্মী সমর্থক গিয়ে পৌঁছান রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের বাড়িতে। এরপর সাংসদের হাত থেকে দলীয় পতাকা তুলে নেন তৃণমূল কর্মীর সমর্থকরা। যোগদানকারীদের প্রশ্ন করলে তারা বলেন, তৃণমূল দল করে তারা কাজের সুযোগ পাচ্ছেন না। আর যেভাবে দুর্নীতিতে ভরে গেছে দলের প্রতি আস্থা হারাচ্ছেন, তাই বিজেপিতে যোগদান করার সিদ্ধান্ত নিয়েছেন। সাংসদ জগন্নাথ সরকার বলেন, এবার পঞ্চায়েত নির্বাচনে নদীয়া দক্ষিণ জেলা তৃণমূল শুন্য হতে চলেছে, কর্মীরা দলের প্রতি আস্থা রাখতে পারছে না বলেই বিজেপিতে যোগদান করার হিড়িক পড়েছে। এটা নতুন কিছু নয় যতদিন যাবে ততই শূন্য হবে তৃণমূল।
পঞ্চায়েত নির্বাচনের আগে আবারো ধাক্কা তৃণমূলের তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান পঞ্চাশেরও বেশি কর্মী সমর্থকের।












Leave a Reply