
মালদা, নিজস্ব সংবাদদাতা :—– স্পেশাল ট্রেন বেলাইন হয়েছে। ট্রেন বেলাইন হওয়ায় আহত হয়েছেন ট্রেনযাত্রীদের অনেকেই। তাই যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধারকার্য।ঘটনাস্থলে লেগে রয়েছে অ্যাম্বুলেন্স ও দমকল ইঞ্জিনের আনাগোনা। এই দৃশ্য এক নজরে দেখে সকলেরই মনে হতে পারে ঘটেছে কোন রেল দুর্ঘটনা। কিন্তু বাস্তবে কোন দুর্ঘটনা নয়। দুর্ঘটনার চিত্রনাট্য নির্মাণ করে চলছে মহড়া অর্থাৎ মকড্রিল। শনিবার বেলা পৌনে এগারোটা নাগাদ এমনই দৃশ্য নজরে এল মালদা টাউন স্টেশন ইয়ার্ডের নিউ স্ট্যাবলিং লাইনে। যা যৌথভাবে নির্মাণ করে পূর্ব রেলের মালদা ডিভিশন এবং এনডিআরএফ। এই দুই বিভাগের পক্ষ থেকে এদিন টাউন স্টেশন ইয়ার্ডের নিউ স্ট্যাবলিং লাইনে একটি স্পেশাল ট্রেনের বেলাইন হয়ে দুর্ঘটনার চিত্রনাট্য নির্মাণ করা হয়। আর চিত্রনাট্য নির্মাণের পর যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় উদ্ধারকার্য। ট্রেন দুর্ঘটনার খবর দেওয়া হয় রেল প্রশাসন, এনডিআরএফ, অ্যাম্বুলেন্স এবং দমকল বিভাগে। তারা খবর পেয়েই’ দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং উদ্ধারকার্যের মকড্রিল করেন। যা শুরু থেকে শেষ পর্যন্ত ঘটনাস্থলে দাঁড়িয়ে থেকে তদারকি করেন পূর্ব রেলের মালদা ডিভিশনের ডিআরএম মণীশ কুমার গুপ্তা। তিনি জানান,আজ মালদায় রেল প্রশাসনের পক্ষ থেকে একটি মক ড্রিল আয়োজন করা হল। যার মাধ্যমে জরুরি পরিস্থিতিতে দ্রুত পদক্ষেপ গ্রহণ, বিভিন্ন বিভাগের মধ্যে সমন্বয় এবং উদ্ধারকার্য পরিচালনার প্রস্তুতি যাচাই করলেন।মক ড্রিলের মাধ্যমে জরুরি পরিস্থিতিতে রেলকর্মী ও সংশ্লিষ্ট বিভাগের ভূমিকা, দ্রুত ঘটনাস্থলে পৌঁছনো এবং পরিস্থিতি মোকাবিলার বিভিন্ন দিক খতিয়ে দেখলেন। পাশাপাশি বিপর্যয় মোকাবিলায় রেল প্রশাসনের প্রস্তুতি ও কর্মীদের তৎপরতা যাচাই করা হল। যাতে বাস্তব পরিস্থিতিতে দ্রুত ও কার্যকরভাবে ব্যবস্থা নেওয়া যায়, সেই লক্ষ্যেই রেল প্রশাসনের এই উদ্যোগ।












Leave a Reply