শান্তিপুর ব্লকের হরিপুর গ্রাম পঞ্চায়েতে বিজেপি প্রার্থীর হয়ে ভোট প্রচারে এলেন ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জির রিসার্চ ফাউন্ডেশন এর চেয়ারপারসন এছাড়াও বিজেপি নেতা ডঃ অনির্বাণ গাঙ্গুলী।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- আগামী ৮ই জুলাই এ রাজ্যে হতে চলেছে পঞ্চায়েত নির্বাচন। পঞ্চায়েত দখলের লড়াইকে সামনে রেখে ময়দানে নেমে পড়েছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা নেত্রীরা। একদিকে যেমন প্রচারে নেমে কেন্দ্রের বিজেপি সরকারকে তীব্র ভাষায় আক্রমণ তৃণমূলের। অন্যদিকে পঞ্চায়েত দখলে রাখতে মরিয়া বিজেপি। এদিন শান্তিপুর ব্লকের হরিপুর গ্রাম পঞ্চায়েতে বিজেপি প্রার্থীর হয়ে ভোট প্রচারে এলেন ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জির রিসার্চ ফাউন্ডেশন এর চেয়ারপারসন এছাড়াও বিজেপি নেতা ডঃ অনির্বাণ গাঙ্গুলী। গেলেন মানুষের বাড়ি বাড়ি, করজোড়ে করলেন ভোট আবেদন। যদিও বিজেপি নেতৃত্বর দাবি ভোট প্রচারে বেরিয়ে যথেষ্টই সারা পাচ্ছেন মানুষের। মানুষ যদি নিজেদের মতো করে ভোট দিতে পারে তাহলে পঞ্চায়েত দখল থাকবে বিজেপির। এখন দেখার শেষ লড়াইয়ের ময়দানে কার দখলে থাকে পঞ্চায়েত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *