ভোট প্রচারে গিয়ে বাম-কংগ্রেস জোট প্রার্থীর সমর্থক এক পরিবারের সদস্যদের বেধড়ক মারধরের অভিযোগ।

নিজস্ব সংবাদদাতা, মালদা:–ভোট প্রচারে গিয়ে বাম-কংগ্রেস জোট প্রার্থীর সমর্থক এক পরিবারের সদস্যদের বেধড়ক মারধরের অভিযোগ। অভিযোগ উঠল শাসক দল তৃণমূলের দুই প্রার্থী সহ তাদের দলবলের বিরুদ্ধে। ঘটনায় আক্রান্তরা বর্তমানে চিকিৎসাধীন হাসপাতালে৷ ঘটনাটি ঘটেছে মালদার পুখুরিয়া থানার সম্বলপুর গ্রাম পঞ্চায়েতের কামডোল বুথ এলাকায়। এই ঘটনায় সিপিআইএমের জেলাপরিষদের প্রার্থী ঠিক কি অভিযোগ করেছেন শুনুন। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত তৃণমূলের তরফে কোন প্রতিক্রিয়া মেলেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *