মনিপুর সহ BJP শাসিত রাজ্যে মহিলা ও দলিতদের উপর অত্যাচারের প্রতিবাদে গড়বেতা শহরে ধিক্কার মিছিল করলো ব্লক তৃনমূল ও যুব তৃণমূল।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- মনিপুর সহ বিজেপি শাসিত রাজ্যে মহিলা ও দলিতদের উপর অত্যাচারের প্রতিবাদ শুক্রবার বিকেলে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা এক নম্বর ব্লকের গড়বেতা শহরে ব্লক তৃণমূল ও যুব তৃণমূল কংগ্রেসের ডাকে ধিক্কার মিছিল করল তৃণমূল নেতকর্মীরা, এই ধিক্কার মিছিলে কয়েক হাজার তৃণমূল কর্মী সমর্থক পা মিলিয়েছেন, উপস্থিত ছিলেন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সেবাব্রত ঘোষ, ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি শুভজিৎ বাগ, মিঠু পতিহার সহ অন্যান্য তৃণমূল নেতাকর্মীরা, এই দিল গোটা বাজার এলাকায় এই ধিক্কার মিছিল পরিক্রমা করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *