ছাত্রীদের খেলা ধুলোর দক্ষতা, সুফল ও শৃঙ্খলায়ন সম্পর্কে সচেতনতার কর্মশালা।

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ-আন্তর্জাতিক খেলা দিবসে চকরাম প্রাথমিক বিদ্যালয়ে বি এস এফ এর পক্ষ থেকে ছাত্র ছাত্রীদের খেলা ধুলোর দক্ষতা, সুফল ও শৃঙ্খলায়ন সম্পর্কে সচেতনতার কর্মশালা করলো। এদিন দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের ভাটপাড়া পঞ্চায়েতের বালুরঘাট সদর চক্রের অন্তর্গত চকরাম প্রাথমিক বিদ্যালয়ে ১৩৭ নম্বর ব্যাটেলিয়নের মাঝি গ্রাম ক্যাম্পের জোয়ানরা আন্তর্জাতিক খেলা দিবসে ছাত্র ছাত্রীদের উৎসাহ প্রদান, বিভিন্ন খেলার দক্ষতা এবং প্রতিযোগিতা মুলক কিছু অনুষ্টান করলেন। খেলা শেষে ছাত্র ছাত্রীদের হাতে কিছু পুরস্কার তুলে দেয় বি এস এফ আধিকারিকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *