ঠাকুর দেখে বাড়ি যাওয়ার পথে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুই ভাইয়ের।

নিজস্ব সংবাদদাতা, মালদা:- ঠাকুর দেখে বাড়ি যাওয়ার পথে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুই ভাইয়ের। ঘটনাটি ঘটেছে সোমবার সাত সকালে মালদা জেলার পুরাতন মালদা থানার মুচিয়া মহাদেবপুরে রামপাড়া এলাকায়। পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে মৃত দুইজনের নাম অভিষেক হালদার বয়স(২৭)বছর ও সুজন হালদার বয়স(২২)বছর। তাদের বাড়ি হবিবপুর থানার আইহো ছাতিয়ানগাছি এলাকায়। পরিবার ও পুলিশ সূত্রে আরও জানা গেছে গতকালকেই তারা নতুন মোটর বাইক কেনে আর সেই বাইকেই করেই দুই ভাই মিলে গতকাল রাতে ঠাকুর দেখতে এসেছিল মালদা শহরে। ঠাকুর দেখে বাড়ি ফিরছিল আজ সকালে দুই ভাই। সেই সময় মালদা জেলার হবিবপুর থানার বুলবুলচন্ডী এলাকা থেকে একটি মিনি বাস মালদার দিকে আসছিল। অপর দিক থেকে দুই ভাই মোটরবাইকে করে মালদা থেকে তারা বাড়ি ফিরছিল। ফেরার পথে মুচিয়া মহাদেবপুরের রামপাড়া এলাকায় মোটরবাইক ও মিনি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মারা যায় সুজন হালদারের। চিকিৎসা চলাকালীন মালদা মেডিকেলে মৃত্যু হয় অভিষেকের। মৃতদেহ দুটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মৃতের পরিবার সহ ছাতিয়ানগাছি এলাকায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *