মকরামপুর এলাকায় জাতীয় সড়কে লরির পেছনে ধাক্কা প্রাইভেট গাড়ির, মৃত ২।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় ব্লকের মকরামপুর এলাকায় জাতীয় সড়কের উপর দাঁড়িয়ে থাকা লরির পেছনে ধাক্কা প্রাইভেট গাড়ির। পথ দুর্ঘটনায় মৃত দুইজন আহত চারজন। ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। জানা যায় উড়িষ্যার দিক থেকে খড়্গপুরের দিকে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে মকরামপুর এর কাছে দাঁড়িয়ে থাকা একটি লরির পেছনে ধাক্কা মারে প্রাইভেট গাড়িটি। পথদুরঘটনায় গুরুতর আহত চারজনকে প্রথমে মকরামপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ঘটনাটি ঘটে রবিবার বেলা তিনটা নাগাদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *