পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ- শেষ হয়েছে শারদীয়া উৎসব।তারপরই পালিত হচ্ছে বিজয়া সম্মিলনী অনুষ্ঠান। বর্ধমান এক ব্লক তৃণমূল কংগ্রেস ও যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে মির্জাপুর মাঠে অনুষ্ঠিত হলো বিজয়া সম্মেলনী । তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন ১০০ দিনের বকেয়া টাকা কেন্দ্র সরকার যতদিন না দিচ্ছে ততদিন প্রতিবাদ চলবে। সেই মর্মে রাজ্যের বিভিন্ন জায়গায় বিজয়া সম্মিলনীর মঞ্চ থেকে সাধারণ মানুষের ১০০ দিনের বকেয়া টাকা না পাওয়া পর্যন্ত প্রতিবাদ জানানোর জন্য। সেই মর্মে আজ এই বিজয়া সম্মিলনী মঞ্চ থেকে কেন্দ্র সরকারের বঞ্চনার বিরুদ্ধে শরব হন উপস্থিত তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব। এই বিজয়া সম্মেলনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বর্ধমান এক ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি মানস ভট্টাচাৰ্য । পাশাপাশি আজ এই বিজয়া সম্মেলনী অনুষ্ঠান মঞ্চ থেকে তৃণমূল কংগ্রেস কর্মীদের সংবর্ধিত করা হয়।আজ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ, পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রবীন্দ্রনাথ চ্যাটার্জি,বর্ধমান উত্তর বিধানসভার বিধায়ক নিশীথ কুমার মালিক, বর্ধমান জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি রাসবিহারী হালদার,বর্ধমান এক ব্লক তৃণমূল কংগ্রেসের সভানেত্রী তথা বর্ধমান উন্নয়ন সংস্থার চেয়ারপারসন কাকলি তা, পূর্ব বর্ধমান জেলা পরিষদের সহকারী সভাধিপতি গার্গী নাহা, বর্ধমান এক ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি মানস ভট্টাচার্য সহ পঞ্চায়েত সমিতির সভাপতি, সহ-সভাপতি এবং তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব।
বর্ধমান ১ ব্লক তৃণমূল কংগ্রেস ও যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিজয়া সম্মেলনী।












Leave a Reply