আবদুল হাই,বাঁকুড়াঃ- রাতের অন্ধকারে মোবাইলের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো বড়জোড়ায়। সোমবার রাতের এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
স্থানীয় সূত্রে খবর, বড়জোড়ার চৌমাথা মোড়ের ওই মোবাইল দোকানের মালিক অন্যান্য দিনের মতো এদিন রাতেও দোকান বন্ধ করে বাড়ি চলে যান। পরে পাশের এক ওষুধ দোকানের কর্মচারী মোবাইল দোকানের ভীতর থেকে ধোঁয়া বেরোতে দেখে পুলিশে খবর দেন। পুলিশ দ্রুততার সঙ্গে দমকলে খবর দিলে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে ঠিক কি পরিমান ক্ষয়ক্ষতি হয়েছে এখনো জানা যায়নি।
ঘটনাস্থলে উপস্থিত বড়জোড়া গ্রাম পঞ্চায়েতের সদস্য গোপাল দে বলেন, সম্ভবত বৈদ্যুতিক শর্ট শার্কিটের জেরেই এই ঘটনা ঘটেছে। দমকল সঠিক সময়ে না পৌঁছালে বড়সড় দূর্ঘটনা ঘটতে পারতো বলে তিনি আশঙ্কা প্রকাশ করছেন বলে জানান।












Leave a Reply