আর এস পি রানাঘাট লোকাল কমিটির উদ্যোগে সুভাষ এভিনিউ য়ে উৎযাপিত হোল কমঃ ত্রিদিব চৌধুরীর ১১২ তম জন্ম দিবস ।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- বিশিষ্ট মার্কসবাদী চিন্তাবিদ,ভারত বর্ষের স্বাধীনতা আন্দোলনের বীর যোদ্ধা,গোয়া মুক্তি আন্দোলনের নেতা, আর এস পি র প্রাক্তন সাধারণ সম্পাদক কমঃ ত্রিদিব চৌধুরীর ১১২ তম জন্ম দিবস আজ১২ ই ডিসেম্বর, মঙ্গলবার আর এস পি রানাঘাট লোকাল কমিটির উদ্যোগে সুভাষ এভিনিউ য়ে উৎযাপিত হোল।
অনুষ্ঠানে উপস্থিত পার্টির নেতা,কর্মি সহ অনেক মানুষ মহান নেতার প্রতি শ্রদ্ধা জ্ঞাপনে সামিল হন ও দেশে ও দেশের বাইরে মার্কস বাদী লেনিন বাদী পথে বৈষম্যহীন সমাজ ব্যবস্থা গড়ে তোলার জন্য সমাজ তান্ত্রিক বিপ্লব সম্পন্ন করার ত্রিদিব চৌধুরীর যে আহবান তা সফল করার উদ্যোগ গ্রহণ করার কথা বলেন আর এস পি নদীয়া জেলা সম্পাদক মন্ডলীর সদস্য সুবীর ভৌমিক, করবী সেন, মানিক দেবনাথ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *