অমৃতভারত প্রকল্পের অধিনে নবদ্বীপ ধাম রেলওয়ে স্টেশনের আধুনিকীকরণের জন্য, মঙ্গলবার সকালে হকার উচ্ছেদ কে কেন্দ্র করে ধুন্ধুমার কান্ড!

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:-  খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় স্থানীয় তৃণমূল নেতৃত্ব ও তৃণমূলের শ্রমিক সংগঠনের নেতৃত্বরা। জানা যায় রেলওয়ে তরফে জানায় নবদ্বীপ রেলগেট থেকে রেলওয়ে গুমটি পর্য়ন্ত প্রায় চল্লিশ ফুটের রাস্তা সম্প্রসারন করা হবে যার মাঝে ডিভাডারও থাকবে, সাথে করা হবে একাধিক আধুনিকিকরন প্রকল্প,

আর এই কারনে মঙ্গলবার সকালে রেলওয়ের তরফে রেলের জায়গায় থাকা দোকান উচ্ছেদ শুরু করে, আর তা নিয়ে কার্যত রেলআধিকারিকদের সাথে স্থানীয় ব্যাবসায়ী তথা রেল হকারদের সাথে বচসাও সৃষ্টি হয়,

পরবর্তী সময়ে স্থানীয় তৃণমূল ও তৃণমূলের শ্রমিক সংগঠনের নেতৃত্বদের এক প্রতিনিধী দল রেল আধিকারিকদের সাথে আলোচনায়,বসেন ও আলোচনা শেষে তারা জানায় রেল জানিয়েছে তাদের পরিকল্পনার চল্লিশ ফুটের রাস্তা করার পর যে জায়গা থাকবে সেখানে বয়াবসায়ীরা অস্থায়ী দোকান করে ব্যাবসা করতে পারবে, যদিও তৃণমূল নেতৃত্ব রেলের এই আশ্বাসে পুরোপুরি ভরসা করতে পারছে না বলেও দাবী করে জানায় আগামী দিনে যদি রেল তাদের কথা না রাখে তাহলে আগামী তে বৃহত্তর আন্দোলনের পথে হাটবে, কারন এই জায়গায় কমবেশি পাঁচশ মানুষের রুটু রুজি জরিয়ে আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *