সুকান্ত মজুমদারের বাইক রেলির অনুমতি দিল না পুলিশ। অভিযোগ বিজেপির।

নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ দিনাজপুর:- আগামীকাল স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে সুকান্ত মজুমদারের নেতৃত্বে বাইক রেলি কর্মসূচী। কিন্তু সেই রেলির এখনও কোন অনুমতি দিল না পুলিশ প্রশাসন। শুক্রবার গঙ্গারামপুর থেকে বালুরঘাট পর্যন্ত বাইক রেলির মাধ্যমে বিবেকানন্দর ১৬১তম জন্মদিন পালনে অনুমতি চেয়ে বিজেপির তরফে দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ প্রশাসনের কাছে আবেদন করা হলেও এখনো তার অনুমতি দেওয়া হয়নি বলে অভিযোগ। যদিও এব্যাপারে বিজেপির তরফ আজই হাইকোর্টের দ্বারস্থ হওয়ার কথা জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *