
নিজস্ব সংবাদদাতা, সব খবর ডেস্কঃ- মহান স্বাধীনতা সংগ্রামী, নেতাজী সুভাষচন্দ্র বসুর জন্মদিনে তার প্রতি শ্রদ্ধাঞ্জলী নিবেদন সাভার আয়োজন করে জয়প্রকাশ জনতা দল,ও হিন্দ মজদুর কিষান পঞ্চায়েত,(H M K P)
মিলিত ভাবে এই শ্রদ্ধাঞ্জলী নিবেদন সভা হুগলী জেলার তারকেশ্বর এর নিকট বল্লভিপুর এ অনুষ্ঠিত হয়।
এই সভায় জয়প্রকাশ জনতা দল এর রাষ্ট্রীয় সাধারণ সম্পাদক অশোক দাস প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন।

এ ছাড়াও রাজ্য কমিটির শিবচন্দ্র পাঁজা,সত্যনারায়ণ পান্ডে, জেলা কমিটির ঋষি পুরকাইত , বাবু দাস,অরুণকুমার দাস, বাসুদেব মুদি, হিন্দ মজদুর কিষান পঞ্চায়েত এর জেলার নেতা (H M K P)সহ বিভিন্ন নেতৃবৃন্দ,
মহান স্বাধীনতা সংগ্রামী নেতাজী সুভাষচন্দ্র বসুর আপোষহীন সংগ্রাম প্রসঙ্গে বক্তব্য রাখেন জয়প্রকাশ জনতা দল এর রাষ্ট্রীয় সাধারণ সম্পাদক অশোক দাস। সভায় উপস্থিত সকল নেতৃবৃন্দ নেতাজী সুভাষচন্দ্র বসুর প্রতি পুষ্প দিয়ে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করেন।
জয়প্রকাশ জনতা দল,মুর্শিদাবাদ জেলাতে দলের রাজ্য সাধারণ সম্পাদক মানিক দাস এর নেতৃত্বে নেতাজী সুভাষচন্দ্র বসুর জন্মদিন পালন করে।

এ ছাড়াও নদিয়া জেলা তে দলের জেলা সভাপতি চিন্ময় ঘোষ, পশ্চিম মেদিনীপুরে জেলা সম্পাদক দীপক দাস, দক্ষিন দিনাজপুর এ জেলা সভাপতি সজল অধিকারী, পুরুলিয়া জেলায় রাজ্য সম্পাদক সুনীল মাহাত,বিভিন্ন অনুষ্ঠান এর মাধ্যমে নেতাজীর প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।
হুগলী জেলার সভায় রাষ্ট্রীয় সাধারণ সম্পাদক অশোক দাস মিষ্টি দ্রব্য সকলের হাতে তুলে দেন।
প্রচারক রাজ্য সম্পাদক মন্ডলীর,দিবাকর দত্ত,মানিক দাস,দুখু রাউত,ভবতোষ লাহিড়ী,পুলিন সিংহ,উত্তম নন্দি,আসাদ আলী খন্দকার,উদয়ভান পাঠক।












Leave a Reply