
দুবরাজপুর, সেখ ওলি মহম্মদঃ- সারা বছর নানান কর্মকাণ্ডের সাথে যুক্ত বীরভূম জেলার দুবরাজপুরের ইউথ কর্ণার ক্লাব। এই ক্লাবের পক্ষ থেকে ক্যারাটে প্রশিক্ষণ থেকে শুরু করে সাংস্কৃতিক অনুষ্ঠান, নাটক, অঙ্কন প্রতিযোগিতা করানো হয়। তাই আজ ২৬ জানুয়ারি ৭৫ তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ইউথ কর্ণার ক্লাবের পক্ষ থেকে ৩৫০ জন দুঃস্থ মানুষকে শীতবস্ত্র প্রদান করা হয়। শীতবস্ত্রগুলি তুলে দেন ইউথ কর্ণার ক্লাবের প্রতিষ্ঠাতা সোমেশ প্রসন্ন আচার্য এবং ক্লাবের সদস্যরা। এদিন সকালে ক্যারাটে প্রশিক্ষণরত ছাত্রছাত্রীদের নিয়ে একটি রেলি বের করা হয়। তারপর বিবেকানন্দের একটি করে বই দেওয়া হয়। সবশেষে দুঃস্থ মানুষদের শীতবস্ত্র প্রদান করা হয়। ক্লাবের প্রতিষ্ঠাতা সোমেশ প্রসন্ন আচার্য জানান, আজ ২৬ জানুয়ারি ৭৫ তম প্রজাতন্ত্র দিবস। এই বিশেষ দিনগুলোতে আমরা মানুষের সেবা করার সংকল্প নিই।












Leave a Reply