রানাঘাটে এই সর্বপ্রথম ১৩ তম ইস্ট জোন সফট বল প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো রানাঘাট ফ্রেন্ডস ক্লাব মাঠে।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- রানাঘাটে এই সর্বপ্রথম ১৩ তম ইস্ট জোন সফট বল প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো রানাঘাট ফ্রেন্ডস ক্লাব মাঠে। এশীয়ান গেমস ও অলিম্পিক গেমস এ খেলা হয়। পশ্চিমবাংলায় এই খেলার প্রচার তেমন নেই। এই বেসবল প্রতিযোগিতা ঘিরে রানাঘাটবাসীর উৎসাহ দেখা যাচ্ছে। এই প্রতিযোগিতায় মহিলা ও পুরুষ দুটি বিভাগে প্রতিযোগিতা অংশগ্রহণ করছে। উড়িষ্যা, বিহার, পশ্চিমবঙ্গ, মনিপুর এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে। আজ 26 তারিখ থেকে 28 তারিখ অবধি এই প্রতিযোগিতা চলবে।28 তারিখ ফাইনাল অনুষ্টিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *