আগামী পয়লা ফেব্রুয়ারি নদীয়ার শান্তিপুর স্টেডিয়ামে আসতে চলেছেন মুখ্যমন্ত্রী।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:-  নদীয়া এই মুহূর্তে সবচেয়ে বড় খবর আগামী পয়লা ফেব্রুয়ারি নদীয়ার শান্তিপুর স্টেডিয়ামে আসতে চলেছেন বাংলার মুখ্যমন্ত্রী। যদিও এক অসমর্থিত সূত্রের খবর অনুযায়ী জানা যায় তিনি মূলত প্রশাসনিক মিটিংয়েই যোগদান করতে আসছেন শান্তিপুর পুরসভার তত্ত্বাবধানে সদ্য প্রস্তুত হওয়া আধুনিক মানের পৌর স্টেডিয়ামে। সভাপতি খুশির হাওয়া সমগ্র নদীয়াজুড়ে। তবে অপর এক অসমর্থিত সত্ত্বেও জানা গেছে নদীয়ার তেহট্টও একইভাবে জেলা প্রশাসনের তত্ত্বাবধানে সেখানকার স্টেডিয়াম পরিদর্শন করা হয়েছে, যদিও এর মধ্যে শান্তিপুরের পৌর স্টেডিয়ামেই মুখ্যমন্ত্রীর আগমন সম্ভাবনা সবচেয়ে বেশি। তবে আজ এ বিষয়ে সমগ্র জেলা প্রশাসন এবং জেলা পুলিশের অন্যতম আধিকারিকরা এসে খতিয়ে দেখে যান মাঠ এবং মাঠে ঢোকার রাস্তা সহ যাবতীয়। বিধায়ক ব্রজ কিশোর গোস্বামী অবশ্য শান্তিপুরে না থাকার কারণে তিনি আমাদের জিজ্ঞাস্য ফোনে জানান এরকমই এক সম্ভাবনার কথা। তিনি বলেন সব রকম সহযোগিতা করতে তিনি প্রস্তুত তবে জেলা প্রশাসনের দ্বিতীয় দফার বৈঠক শেষে আজ প্রথম দিন উনারা শুধুমাত্র স্থান দেখতে এসেছিলেন । অন্যদিকে পুরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষও অসুস্থতার কারণে ছিলেন বাড়িতেই, তবে তিনিও আপ্লুত এ বিষয়ে। জানান যদিও প্রশাসনিক মিটিং কিন্তু তবুও সাধারণ মানুষের মধ্যে উচ্ছ্বাস যথেষ্ট, সম্প্রতি পৌরমন্ত্রী ফিরহাদ হাকিম সাহেব শ্রীচৈতন্য অদ্বৈত পৌর ক্রীড়াঙ্গন উদ্বোধন করে গেছেন আর তারপরে মুখ্যমন্ত্রী আগমন , শান্তিপুরের মানুষের কাছে এক অন্য আবেগ কারণ কয়েক বছর আগে তিনি রাসযাত্রায় আসার পর শান্তিপুরের রাস হেরিটেজ ঘোষণা হয় এবং পর্যটন পরিকল্পনাতেও আসে ব্যাপক রদবদল । তাই এবারেও নানান উন্নয়নের যথেষ্ট সম্ভাবনা রয়েছে। তবে এ বিষয়ে পুরো সবার পক্ষ থেকে থাকবে জেলা প্রশাসনের নির্দেশ অনুযায়ী তৎপরতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *