আসন্ন লোকসভা নির্বাচনের মুখে দলবদলের ফলে শক্ত হলো তৃণমূলের হাত। 

প্রকাশ কালি ঘোষাল, হাওড়া: – আসন্ন লোকসভা নির্বাচনের মুখে দলবদলের ফলে শক্ত হলো তৃণমূলের হাত। ঘটনাটি ঘটেছে হাওড়া জেলার সাঁকরাইল থানার অন্তর্গত মানিকপুর পঞ্চায়েত এলাকায়। মানিকপুর অঞ্চল তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে আয়োজন করা হয় এই যোগদান পর্ব ও শীতবস্ত্র প্রদান অনুষ্ঠান। গত পঞ্চায়েত নির্বাচনে সাঁকরাইল বিধানসভার মানিকপুর পঞ্চায়েতে নির্দলের জয়ী সদস্য শতাধিক অনুগামীদের নিয়ে সোমবার স্থানীয় বিধায়ক প্রিয়া পালের হাত ধরে তৃণমূলের যোগদান করলেন । আনসার উদ্দিন মোল্লা ( মিন্টু মোল্লা) গত পঞ্চায়েত নির্বাচনে নির্দল হয়ে ভোটে লড়েন এবং তিনি জয়ী হয়ে যান। লোকসভা নির্বাচন ঘোষণার আগেই তৃণমূলে যোগ দিলেন ১০০ জন অনুগামী নিয়ে । যোগদান পর্ব এবং বস্ত্র বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়িকা প্রিয়া পাল, হাওড়া জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নাসিমা কাজী, সাঁকরাইল ব্লক তৃণমূল সভাপতি অমৃত বোস মানিকপুর অঞ্চল তৃণমূল যুব সভাপতি সুজিত নস্কর, অঞ্চল তৃণমূল সভাপতি সহ তৃণমূলের একাধিক নেতৃত্ববৃন্দ। মিন্টু মোল্লা জানান উন্নয়নের নিরিখেই তিনি তৃণমূলে যোগদান করলেন। গত পঞ্চায়েত নির্বাচনের পর থেকে এই পঞ্চায়েতটা বিডিওর তত্ত্বাবধানে চলছে সে দিক থেকে দেখতে গেলে এই দল বদলের ফলে তৃণমূলের হাত শক্তই হলো এমনই অভিমত রাজনীতিবিদদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *