
নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- শুক্রবার দুপুরে নবদ্বীপ ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে নবদ্বীপ ব্লকের স্বরুপগঞ্জ পুরনো বাস স্ট্যান্ড থেকে সিএমসিবি পঞ্চায়েত অফিস পর্যন্ত মিছিলে অংশগ্রহণ করেন রানাঘাট কেন্দ্রে তৃণমূল মনোনীত প্রার্থী ডঃ মুকুটমনি অধিকারী। ৩২ ছিলেন নবদ্বীপের বিধায়ক পুন্ডরীকাক্ষ সাহা সহ নবদ্বীপ পৌরসভার পৌরপতি বিমান কৃষ্ণ সাহা, নবদ্বীপ পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি তাপস ঘোষ নবদ্বীপ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কল্লোল কর সহ ব্লক তৃণমূল কংগ্রেসের অসংখ্য নেতাকর্মীরা। মিছিলের পর এদিন একটি ছোট পথসভায় যোগদান করেন মুকুটমনি। সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুকুটমণি অধিকারী রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি মনোনীত পূর্ববর্তী সাংসদ জগন্নাথ সরকারকে জগাসুরের সাথে তুলনা করে তাকে দুর্নীতিবাজ ও সেটিং এর মাস্টার বলে কটাক্ষের সুরে তিনি বলেন, এই লোকসভা কেন্দ্রের মানুষ জগাসুরকে বধ করার অপেক্ষায় রয়েছে। গত পাঁচ বছরে জগন্নাথ সরকার সাধারণ মানুষের স্বার্থে কোনো কাজ করেননি। পাশাপাশি কল্যাণীর এইমস সহ বিভিন্ন দুর্নীতিতে তাঁর নাম একাধিকবার জড়িয়েছে। কাজেই জগন্নাথ সরকারকে হারিয়ে জেতার প্রসঙ্গে তিনি একশ শতাংশ আশাবাদী বলে জানান মুকুটমণি। এছাড়াও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে রাজ্যে স্বাস্থ্যপরিসেবার আমূল পরিবর্তন হয়েছে। যা আগামী দিনে আরও উন্নত মানের হবে। জেতার পর তিনি সবসময় সাধারণ মানুষের হয়ে উন্নয়নমূলক কাজ করবেন বলেও এই দিন জানান রানাঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল মনোনীত প্রার্থী ডঃ মুকুটমণি অধিকারী।












Leave a Reply