পাঁশকুড়ার ভোট প্রচারে এসে দীপক অধিকার (দেব) বললেন নেতারা পদের জন্য ছুটে কিন্তু কর্মীরা সব সময় খাটে!

পাঁশকুড়া-পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- তৃণমূল প্রার্থী ঘোষণা হওয়ার পর আজ প্রথম পাঁশকুড়াতে সরকারি ভবনে ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী অভিনেতা দীপক অধিকারী ভোট প্রচারে আছেন। বক্তব্য রাখার সময় তিনি বলেন যে নেতারা সব সময় পদের জন্য ছুটে কিন্তু কর্মীরা মূলত লড়াই করে। আমি ব্যক্তিগত কাউকে আক্রমণ করব না সবাই সব প্রচার করবে। আমার বিপক্ষে যে দাঁড়িয়েছে তিনি ও তার কি কাজ করেছে মানুষকে তুলে ধরবে আর আমি দশ বছর মানুষের জন্য কি কাজ করেছি সেটা তুলে ধরবো। আমার লক্ষ্য ছিল ঘাটাল মাস্টার প্ল্যান। সেটা বাস্তবায়ন হবে। আমি চাই সবাই যোগ্য সম্মান পাক সে বিরোধী দল হোক বা আমাদের দলের কর্মীরা। আমাদের লক্ষ্য বাড়ি বাড়ি দিদির কি কাজ করেছে সেটা পৌছানোর। আরামবাগের সভাতে দিদি আমাকে বলে ছিল যে তুমি রাজনীতি ছেড়ে দিবে বলেছ কিন্তু দেখো কত মানুষ তোমাকে চাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *