ঝড় বৃষ্টিকে উপেক্ষা করে তমলুক লোকসভা কেন্দ্রে ভোট প্রচার CPIM প্রার্থী সায়ন ব্যানার্জি।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-  ঝড় বৃষ্টিকে উপেক্ষা করে সোমবার পূর্ব মেদিনীপুর জেলার তমলুক লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী সায়ন ব্যানার্জি ভোট প্রচার করছেন। বৃষ্টিতে ভিজে প্রচার করছেন। মানুষের ব্যাপক সাড়া পাচ্ছেন, এই দিন তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলছেন বিজেপি, তৃণমূলের জঘন্য,দল বদলের রাজনীতি মানুষ আর ভালো চোখে নিচ্ছে না। শিশির বাবুর ছেলেরা তৃণমূল থেকে বিজেপি, বিজেপির থেকে তৃণমূল বাংলার মানুষ জেলার মানুষ ভালোভাবে নিচ্ছে না। বিজেপির টিকিটে জেতা তারা আবার তৃণমূলের টিকিট পাচ্ছে। ভাবা যায়!! বললেন সায়ন ব্যানার্জি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *