অভ্যাস :::: শীলা পাল।।।

জনারণ্যেও কখনও কখনও একলা হতে ভালো লাগে
ঠিক তেমনই নিজগৃহে পরবাসী হতে পারলে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখা সহজ হয়।
এর জন্য মনটাকে ধীরে ধীরে তৈরী করার একটা প্রয়াস গড়ে নিতে সময় লাগলেও একটা সময়ে করায়ত্ব হয়ে যায়।
পরিস্থিতি ,পরিবেশ ,মানসিক তারতম্য নিয়ে জীবন কাটে আমাদের মত সাধারণ অতি সাধারণের ,
দৈনন্দিন যাপন হয়তো গ্লানিময়।
তবু শান্তি পেতে ব্যাকুল না হয়ে এই অভ্যাস টুকু
করতে পারলে স্বাচ্ছন্দবোধ আসে ।এই টুকুই তো বেঁচে থাকার লড়াই।

শেষের দিন তো সকলের ই অজানা।