ভুল ::: শীলা পাল।।।

অনেক কিছু বলবো ভেবেই এসেছিলাম
তোমার অন্ধকারমাখা মুখে কেমন যেন বিষন্নতা
থমকে দাঁড়াই
এমন তো হবার কথা ছিল না
তুমি চেয়েছিলে তাই আমি এসেছি
কিছু কি ভুল হল?
তুমি বলেছিলে সূর্য ডোবার পরে
গোধূলির আলোয় মুখোমুখি বসে রাতের আকাশ দেখবে ,এখন মধ্যরাত,
কিছু না বলে তোমার পায়ে মৃদু চুম্বন করলাম
এখনও মাফ কর নি আমি বসে আছি।