দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা : – প্রতিবছরের মতো এবছরও বছরের প্রথম দিন ১লা জানুয়ারি বুধবার বালুরঘাট শ্রীরামকৃষ্ণ আশ্রমে শ্রী কল্পতরু দিবস উদযাপন অনুষ্ঠানের আয়োজন করা হলো। এই দিন কল্পতরু দিবস উদযাপন উপলক্ষ্যে সারাদিনব্যাপী পুজো, হোম যজ্ঞ, পুষ্পাঞ্জলি, ভক্তিগীতি, ভোগারতি সহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান হয়। কল্পতরু দিবসের মাহাত্ম্যের উপরে বিস্তারিত বক্তব্য রাখেন কোলকাতার রামকৃষ্ণ মিশন স্বামী বিবেকানন্দের পৈতৃক আবাস ও সাংস্কৃতিক কেন্দ্রের সম্পাদক শ্রীমৎ স্বামী জ্ঞানলোকানন্দজী মহারাজ। এইদিন দুপুরে দুই হাজারের বেশি মানুষকে আশ্রমের পক্ষ থেকে মহাপ্রসাদ বিতরণ করা হয়।
বালুরঘাট শ্রীরামকৃষ্ণ আশ্রমে শ্রী কল্পতরু দিবস উদযাপন।












Leave a Reply