
দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- বন্ধুদের সাথে স্নান করতে গিয়ে জলে তলিয়ে গেলো ১৭ বছরের এক কিশোর গঙ্গারামপুর থেকে থানার মহারাজপুর গোয়ালখাড়ি এলাকায়। বর্তমানে কিশোরের খোঁজে ডুবুরি নামিয়ে চলছে তল্লাশি। বৃহস্পতিবার এমন ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়ায় এলাকায় জুড়ে।
জানা গেছে জলে তলিয়ে যাওয়া ওই কিশোরের নাম অনির্বাণ তামলী(১৭)। বাড়ি গঙ্গারামপুর শহরের ১নং ওয়ার্ডের কাদিঘাট এলাকায়।ওই কিশোর এবারে গঙ্গারামপুরের নিরঞ্জন ঘোষ স্মৃতি বিদ্যাপীঠ থেকে মাধ্যমিক পরীক্ষা দেয়। পরিবার সূত্রে খবর বৃহস্পতিবার দুপুরে কদিঘাট এলাকার ৬ বন্ধু মিলে স্নান করতে আসে মহারাজপুরের গোয়ালখালীতে।
সেইসময় খাড়িতে স্নান করতে নামে চার বন্ধু। চার বন্ধুর মধ্যে তিনজন স্নান করে খারির পারে চলে এলেও বাকি এক বন্ধু জলে তলিয়ে যায়। বিষয়টি অন্যান্য বন্ধুদের নজরে আসতেই তাদের চিৎকারে ছুটে আসে এলাকার মানুষজন। এরপরেই শুরু হয় কিশোরের খোঁজে তল্লাশি। এদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলায় ছুটে আসে গঙ্গারামপুর থানার IC সহ বিশাল পুলিশ বাহিনী।এদিন এমন ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়ায় এলাকায়। বিপর্যয় মোকাবেলা দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছাতে দেরি করায় পুলিশ প্রশাসনকে ঘিরে বিক্ষোভ দেখায় স্থানীয় মানুষজন। এই মুহূর্তে কিশোরের খোঁজে ডুবুরি নামিয়ে চলছে তল্লাশি।












Leave a Reply