দিশারী সংকল্পের পক্ষ থেকে আজ নতুন ট্যাপ লাগিয়েও দেওয়া হয়।

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- আজ ২২ মার্চ বিশ্ব জল দিবসে জল সচেতনতায় উদ্যোগ লক্ষ্য করা যায়।
পরিবেশ প্রেমী সংস্থা দিশারী সংকল্পের পক্ষ থেকে বালুরঘাট শহরে জল সমীক্ষা করা হয়। দেখা হয় শহরের ট্যাপ গুলো কি অবস্থায় রয়েছে। তাতে প্রায় ৫০ টি ট্যাপ সমীক্ষা করে দেখা যায় প্রায় ৩০ টি ট্যাপ একদম ভালো অবস্থায় রয়েছে। ১০ টি ট্যাপ খারাপ হয়েছিল কিছুদিন আগে । নতুন করে ট্যাপের মুখ লাগানো হয়েছে।
আর ১০ টি ট্যাপ থেকে অনবরত জল পড়ে নষ্ট হচ্ছে। দিশারী সংকল্পের পক্ষ থেকে আজ নতুন ট্যাপ লাগিয়েও দেওয়া হয়। কিন্তু কয়েকটিতে তা সম্ভব হয়নি। কেননা আগেকার ট্যাপ, ট্যাপের মুখ এমন অবস্থায় রয়েছে যে তা মিস্ত্রি ছাড়া সম্ভব নয়। এই বিষয়ে সংস্থার পক্ষ থেকে বালুরঘাট পৌরসভা অথবা কাউন্সিলরদের প্রতি দৃষ্টি আকর্ষণের কথা বলা হয়েছে। যেন চৌরঙ্গী ক্লাব সংলগ্ন, ছিন্নমস্তা কলোনি শিব কালী মন্দির সংলগ্ন, ত্রিধারা ক্লাব সংলগ্ন, চাকরি হতে ২৫ নম্বর ওয়ার্ডে বিবেকানন্দ ক্লাব সংলগ্ন ইত্যাদি জায়গায়।
অন্যদিকে অযোধ্যা কালিদাসী বিদ্যানিকেতনে আজ বিশ্ব জল দিবস উপলক্ষে জল সচেতনতার শোভাযাত্রা বের হয়। তাতে শিক্ষার্থী ও শিক্ষক শিক্ষিকারা অংশ নেয়। ‘বিন্দু বিন্দু জল আমাদের সম্বল’, ‘জল নষ্ট করবেন না’ ,’পুকুর খুঁড়ে বৃষ্টির জল সংরক্ষণ করুন’ ,’মাটির নীচের জল ক্রমশঃ শেষ হয়ে যাচ্ছে ‘ এই সমস্ত জল সচেতনতার বার্তা দেয় শিক্ষার্থীরা।
এর আগে অযোধ্যা কালিদাসী বিদ্যানিকেতনের শিক্ষক তুহিনশুভ্র মণ্ডল সমগ্র শিক্ষা মিশনের জেলা শিক্ষা আধিকারিক বিমল কৃষ্ণ গায়েনকে আবেদন করেন ২২ মার্চ বিশ্ব জল দিবস থেকেই প্রতিটি বিদ্যালয়ে জল সচেতনতার কার্যক্রম হোক।সেই মর্মে প্রতিটি বিদ্যালয়ের বিদ্যালয়ের প্রধান শিক্ষক, প্রধান শিক্ষিকাদের কাছে আবেদনও করেন তিনি।
পরিবেশ কর্মী ও শিক্ষক তুহিনশুভ্র মণ্ডল জানান, ‘ জল সঙ্কট ক্রমশঃ প্রবল আকার ধারণ করছে। প্রত্যেককে জল সচেতন হতে হবে। হতে হবে জলবন্ধু। ভবিষ্যতের জন্য শিক্ষার্থী দের এখন থেকেই প্রস্তুত করা প্রয়োজন। তাই এই আবেদন‌ও করেছিলাম। ‘।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *