
দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা :- আজ ২২শে মার্চ শনিবার দুপুরে বালুরঘাটের রবীন্দ্রভবনে দক্ষিণ দিনাজপুর জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের আয়োজনে এবং জেলা প্রশাসন, জেলা পুলিশ প্রশাসন, শক্তি বাহিনী ও বাপু – এর সহযোগিতায় সীমান্তবর্তী দক্ষিণ দিনাজপুর জেলার প্রত্যন্ত গ্রামাঞ্চলে বাল্যবিবাহ, শিশু পাচার ও কন্যাদের উপর যৌন নির্যাতন প্রতিরোধের বিষয়ে একদিনের একটি সচেতনতামূলক আলোচনা সভার আয়োজন করা হয় l আজকের এই সচেতনতামূলক আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলাশাসক বিজিন কৃষ্ণা, জেলা আরক্ষাধ্যক্ষ চিন্ময় মিত্তাল, জেলা প্রধান বিচারক মানস বাসু, দক্ষিণ দিনাজপুর জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সম্পাদক কেয়া বালা প্রমুখ উপস্থিত ছিলেন l












Leave a Reply